শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভ ও মানবববন্ধন

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৫ ইং
দর্শনায় শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভ ও মানবববন্ধন

দর্শনায় শিশু সন্তান সুমাইয়া ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসি না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তার মা। গতকাল বুধবার মানববন্ধনে সুমাইয়ার মা পলি খাতুন এই হুমকি দেন। গতকাল বেলা ১১টায় দর্শনা প্রেসক্লাবের সমানে শিশু সুমাইয়া ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শিশু সুমাইয়ার মা বলেন, ‘আমার মেয়ে সুমাইয়াকে নির্মমভাবে নির্যাতন ও ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমি চাই ধর্ষণকারী মোমিনুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক। যদি মোমিনুলের ফাঁসি না হয়, আমি আত্মহত্যা করব।’ প্রফেসর ড. ইউনূস ও তারেক রহমানের কাছে দাবি করে বলেন, ‘আগে সুমাইয়ার খুনিদের বিচার হবে, তারপর আছিয়ার খুনিদের বিচার হবে। আমাকে কোনো মানবাধিকার সংগঠন সহযোগিতা করেনি। আমি একাই মামলায় লড়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা জজ আমাকে ডেকে বলেন, শোন মেয়ে, মোমিনুল ৫ বছর জেলহাজতে আছে, আর ৪ বছর জেল হতে পারে। আমি বলেছি, আমি এ বিচার মানি না। তার ফাঁসি হতে হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাফায়েত জামাল পাপ্পু, রকিবুল হাসান রিফাত, জুবায়ের হাসান ও নাফিজ উদ্দিন। এছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, রাসেদ আহম্মেদ সজিব, হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন (৬) স্কুলে যাওয়ার সময় দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের পশ্চিমপাড়ার নুর ইসলামের ছেলে মোমিনুল ইসলাম (১৭) তাকে তুলে নিয়ে যায়। এরপর দিনভর খোঁজাখুঁজির পর বেলা আড়াইটার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সামনে মাঠে সিম বানের নিচে তার মৃতদেহ পাওয়া যায়। এসময় সুমাইয়া উলঙ্গ ছিল। তার পরনের প্যান মুখের মধ্যে ছিল।
দর্শনা থানা-পুলিশ সুরতহাল রিপোর্টে জানায়, সুমাইয়া ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে শ্যাম্পু উদ্ধার করে। শ্যাম্পুর সূত্র ধরে দর্শনার পারকৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ার নুর ইসলামের ছেলে মোমিনুল ইসলামকে শনাক্ত করে পুলিশ। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এরপরে সে ম্যাজিস্ট্রেটের নিকট ঘটনার সত্যতা স্বীকার করে। দীর্ঘ ৫ বছর ধরে চলা এ মামলার রায় সামনের দিনে হতে পারে বলে সুমাইয়ার মা জানান।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ