শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১২০ লিটার বাংলা মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ১২০ লিটার বাংলা মদ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১২০ লিটার বাংলা মদসহ ৫৫ বছর বয়ষী মো. চান্দু মন্ডল ও ৩৫ বছর বয়সী মো. একরামুল হোসেন জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা টাউন হল মাঠের বিপরীতে শয়ন বিলাশ হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. চান্দু মন্ডল দৌলতদিয়ার দক্ষিনপাড়ার মো. শুকুর আলীর ছেলে। আর মো. একরামুল হোসেন একই এলাকার বখতিয়ার হোসেন জোয়ার্দ্দারের ছেল। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. হাসান মুন্সী, এসআই তুহিন মিয়া, এএসআই রনজু আহম্মেদ বৃহস্পতিবার নকালে চুয়াডাঙ্গা টাউন হল মাঠের বিপরীতে শয়ন বিলাশ হোটেলের সামনে অভিযান চালিয়ে মো. চান্দু মন্ডল ও মো. একরামুল হোসেন জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ১২০ লিটার বাংলা মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ