চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্তমঞ্চে কলেজ ছাত্রদল এই পুনর্মিলনীর আয়োজন করে। সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবালের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত ১৫ বছরে দেশের ছাত্র রাজনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, দলীয় ক্যাডার, মাদকাসক্ত বহিরাগতদের দিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আওয়ামী শাসনামলে ছাত্র রাজনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। স্বৈরশাসনের পিষ্ট হয়ে ধ্বংস হওয়া ছাত্র রাজনীতির গৌরবময় অতীত ফিরিয়ে আনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী চিন্তার প্রতিফলন হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের হাতে ছাত্রদলের নেতৃত্ব তুলে দেওয়ার যে নির্দেশনা দিয়েছেন, তা ছাত্রদলের প্রতি ছাত্রসমাজের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেল্টু, সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবদলের জেলা সভাপতি শরিফ উর জামান সিজার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ শফিউল আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মকলেছুজ্জামান মকলেছ, মো. শামীম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ পারভেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আহমেদ উল কবির তাপস, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম তরফদার সাবু, কামরুজ্জামান টুনু, বদর উদ্দিন বাদল, ইউসুফ আলী, রাশেদুল ইসলাম, একরামুল হক, সুমন পারভেজ খান, হামিদ উদ্দিন বাবু, সোহেল আহমেদ মালিক সুজন, খালেকুজ্জামান লিংকন, শামীম হাসান টুটুল, মুনজুরুল জাহিদ, জাহিদ মো. রাজীব খান।
বর্তমান নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, ইনতিয়ার হোসেন ইরন, শেখ সাহাবাজ সুজন, খন্দকার আরিফ, নাঈম হাসান, মোরশেদুর রহমান লিংকন, সাহাবুদ্দিন আহমেদ, খাইরুজ্জামান প্রিয়তম, তৌহিদুজ্জামান তৌহিদ, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরন, সাজিদ হাসান মালিক সজীব, আমান উল্লাহ আমান, আবাবিল হোসেন সাদ্দাম, সাদ্দাম হোসেন, আব্দুল হাদিদ জিতু, তরিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, ইকরামুল হক, রাশিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত।
উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্যসচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, দর্শনা কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত। সহযোগিতায় ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, রুবেল জোয়ার্দ্দার, আকরামুল হাসান সবুজ, ওয়াসিম আকরাম খোকন, আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর। পরে প্রয়াত ছাত্রনেতাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সমীকরণ প্রতিবেদন