শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাজনৈতিক দল বিএনপি-জামায়াতসহ বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে এসব ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে শাখা সভাপতি ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইফতারে প্রধান অতিথি শ্রমিক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা কৃষিজীবী সভাপতি আলতাব হুসাইন ও শ্রমিক কল্যাণের চুয়াডাঙ্গা তদারককারী মো. দারুস সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি রুহুল আমিন বলেন, ‘শ্রমিক উন্নয়ন ছাড়া এ দেশের পরিপূর্ণ উন্নয়ন হবে না। আমরা নির্বাচন চাই, তবে তার আগে খুনিদের বিচার করতে হবে। আবু সাইদের খুনের সাজা হতে হবে। আমরা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ চাই না। আমরা নিজের অধিকারের আগে শ্রমিকদের অধিকার চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন কায়েম করতে চাই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো. কাইয়ুম উদ্দিন হিরক।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক হাসিবুল হক লিপুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গার কালিদাসপুর দক্ষিণ পাড়ার সন্তান হাসিবুল হক লিপুর সৌজন্যে গতকাল কালিদাসপুর রফিকুলের চাতালে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন। প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক ডাবু, সৌদি প্রবাসী কল্যাণ সম্পাদক হাসিবুল হক লিপু, লন্ডন প্রবাসী টিপু, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলাউদ্দিন ও শহিদুল ইসলাম। পৌর যুবদল নেতা খন্দকার আব্দুল কাদেরের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক, রহিদুল ইসলাম, কুমারি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুল হক, যুবদল নেতা নাজিমউদ্দীন মোল্লা, রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মওলানা ইছাহক আলী।

এদিকে, আলমডাঙ্গার ফরিদপুরে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরে গ্রামে কৃষক, শ্রমিক ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেলগাছি ইউনিয়নের সহসভাপতি মাওলানা শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন ও সাবেক ইউনিয়ন সভাপতি জহুরুল ইসলাম।
অপর দিকে, আলমডাঙ্গায় এস এস কনস্ট্রাকশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের মিয়াপাড়ায় তাকওয়া জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দুঃস্থ অসহায় ও খেটে খাওয়া রোজাদার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের। এছাড়া উপস্থিত ছিলেন এস এস কনস্ট্রাকশনের চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা বিএনপি নেতা শেখ সাইফুল ইসলাম, আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দান কমিটির আব্দুস সাত্তার, ব্যবসায়ী রতন মিয়া, এস এস কনস্ট্রাকশনের অন্যতম স্বত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার সোহানুর রহমান সোহান, আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক জাফর জুয়েল, দৈনিক পশ্চিমাঞ্চলের পৌর প্রতিনিধি শরিফুল ইসলাম শরীফ, ক্রীড়া সংগঠক শেখ আব্দুল জব্বার, কোয়ান্টাম ফাউন্ডেশন আলমডাঙ্গা সেল এর সিয়াম, শুভ প্রমুখ।
হাটবোয়ালিয়া:

গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় প্রয়াত শিক্ষক খবির উদ্দিনের প্রতিষ্ঠিত জিকির মাহফিলে ইউসুফ হুদার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জুলাই-আগস্টের মৃত্যুঞ্জয়ী যোদ্ধা ডিউক হুদা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, কদরুল হুদা, সানাউল হুদা, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আজমতুল হুদা, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সাংবাদিক মুর্শিদ কলিন, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি ইনামুল হক শিলু, সহসভাপতি আহাদ আলী শাহ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাকির হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইউনিয়ন সাধারণ সম্পাদক আসিফ হুদা, জনতা ব্যাংক পিএলসি বামন্দি শাখার সিনিয়র অফিসার ইউনুস হুদা। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিকির ভান্ডারের খাদেম মাওলানা সাব্দাল ক্বারী।

দামুড়হুদা:
দামুড়হুদায় সাংবাদিকদের সম্মানে বায়তুন নূর কমপ্লেক্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা সদরে মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন বাইতুন নূর কমপ্লেক্সের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বাইতুন নূর কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুস ছাত্তার। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেকিন মিয়া সাগর, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হবি, আরিফুল ইসলাম মিলন, প্রেসক্লাব সদস্য শেখ হাতেম আলী, খালেকুজ্জামান, আনারুল ইসলাম ও সাংবাদিক জহিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আইটি ও স্টুডেন্ট কনসালটেন্সির ঢাকাস্থ সংস্থার পরিচালক জাহিদ হাসান সবুজ, ব্যবসায়ী আনিছুর রহমান টিটন প্রমুখ।

জীবননগর:
জীবননগরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগরের থ্রি স্টার হোটেল এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য মাহাতাব উদ্দিন, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঈন উদ্দিন ময়েন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য মো. ইউনুছ আলী, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মিঠু, আনোয়ার হোসেন প্রমুখ।

মেহেরপুর:
মেহেরপুরে আমঝুপি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে আমঝুপি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় মাঠে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ কে খায়রুল বাসারের সভাপতিত্বে সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ। সাবেক সদর থানা যুবদলের সভাপতি হাসিবুল ইসলাম স্বপনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন। উল্লেখ্য, আমঝুপি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটির সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক সাগর আলী, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক রিপন আলী, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজুল হক লাবলু।

0-0x0-0-0#

গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের পাশে শিক্ষক সমিতির কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আখতারুজ্জামান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান পলাশের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইনসু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, সহসভাপতি আব্দাল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, নির্বাহী সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ