শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কারো সম্পদ নয়, মানুষের হৃদয় জয় করতে চাই

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৫ ইং
কারো সম্পদ নয়, মানুষের হৃদয় জয় করতে চাই

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে আমরা ধৈর্য্য ধরে রাজনীতি করে যাচ্ছি। তাই আপনাদের ধৈর্য্য হারালে চলবে না। ধৈর্য্য ধরুন, দলের জন্য, দেশের জন্য, নিজ এলাকার উন্নয়নের জন্য কাজ করে যান। আপনাদের এই ধৈর্য্য ও ত্যাগের ফল নিশ্চয়ই ভালো হবে।’

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত ১৭ বছর ধরে নানা নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়েছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। অবশেষে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আর তিনি আবারও মুক্ত হয়েছেন। এই ঘটনার পর এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘আমার পরিবারের ওপর গত ১৭ বছরে যে নিপীড়ন চালানো হয়েছে, আল্লাহ নিশ্চয়ই এর বিচার করবেন। আমরা কখনো ধৈর্য্য হারাইনি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের আন্দোলন কখনো থেমে থাকেনি। আমরা আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে বাবু খান বলেন, ‘আমরা মানুষের হৃদয় জয় করতে চাই, কারো সম্পদ নয়। কারণ অবৈধ সম্পদ কখনো স্থায়ী হয় না, এতে শান্তি মেলে না। আমরা মানুষের ভালোবাসাকে আমাদের প্রকৃত সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই, যে সম্পদ আপনাদের চিরস্থায়ী শান্তি দেবে। যে সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করি। আমি বিশ্বাস করি, আপনাদের এই পরিশ্রম ও ত্যাগ বিগত ১৭ বছরের সকল যন্ত্রণা ও ত্যাগের ফল আগামী দিনে অবশ্যই এনে দেবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন কুতুবপুর। কিন্তু দুঃখজনকভাবে এই ইউনিয়নের বর্তমান নেতৃত্ব তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন নয়। শৃঙ্খলাভঙ্গের কারণে ৫ আগস্টের পর এই ইউনিয়ন কমিটিই সর্বপ্রথম বিলুপ্ত করা হয়েছে। বিএনপি একটি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল, যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘দলের শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আবারও সকল নেতা-কর্মীকে সতর্ক করে দিতে চাই-দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে, যদি কেউ শৃঙ্খলাভঙ্গের চেষ্টা করেন বা এর সঙ্গে জড়িয়ে পড়েন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী ও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম আর মুকুল।

সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝণ্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. এম শাহজাহান মুকুল, অ্যাড. মারুফ সরোয়ার বাবু (পিপি), অ্যাড. আব্দুল খালেক, অ্যাড. আ. স. ম. রউফ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, আশিকুর রহমান আশিক, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজা, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মহাবুব হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের সদস্য শাহরুখ খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ