শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া জান্নাতুল ফেরদৌস হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সড়াবাড়ীয়া গ্রামবাসীর আয়োজনে মাদ্রাসার সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় আব্দুল ওয়াহেদ মিয়া বলেন, প্রতি বছরের মতো এই রমজানেও সকলের সার্বিক সহযোগিতায় দল-মতের ভেদাভেদ ভুলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় ও মজবুত হবে। আগামীতে সকল ভেদাভেদ ভুলে আবারও সকলের সহযোগিতায় এমন ইফতার মাহফিলের আয়োজন করতে পারি, এই জন্য সকলের দোয়া কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনিচুর রহমান, বর্তমান প্রধান শিক্ষক ফাতরুজ্জামান ফাতু মাস্টার, সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মনিরুজ্জামান, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম মাস্টার, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাহাবুল বিশ্বাস, ক্যাশিয়ার মিলনার রশিদ প্রমুখ।

আলমডাঙ্গা:
ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সাথে আলমডাঙ্গার সন্তান প্রবাসী উদ্যোক্তা এবং বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল হক লিপুর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ের পাশে নয়াপল্টন হোটেল মিড নাইট সানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সোহেল সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দীপ্ত মিত্র, ফিরোজ আলম, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ, সাবেক সহ-সাধারণ সম্পাদক বিপ্লব পাটোয়ার, আবু বকর সিদ্দিক জুয়েল, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. জিয়াউর রহমান খন্দকার, মো. শরিফুল ইসলাম, আবু নাইম প্রমুখ। এই দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে জয়রামপুর কাঁঠালতলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান যেন তাড়াতাড়ি দেশে ফিরতে পারে, সেই সাথে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাঁঠালতলা জামে মসজিদের ইমাম সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরুল জাহিদ, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক সহ-সাংগঠনিক সম্পাদক রিংকু, জেলা স্বেচ্ছাসেবক দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু নোমান পাপন, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আশাদুল হক, হাউলী ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলাম, সুমন, কাঁদান, নাজমুল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ইকলাছ মুন রায়হান, পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম, হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক তামিম, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকি, জেলা প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক কুরবান হাসান, ইউনিয়ন ছাত্রদলের আলিফ হাসান।

আন্দুলবাড়ীয়া:
অস্ট্রেলিয়া প্রবাসী ও ইভারগ্রিন ডোনেশন ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ৫ দিনব্যাপী ইফতার মাহফিল কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা ও কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ইফতারের আয়োজন করা হয়। ইভারগ্রিন ডোনেশন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর (সিও) মাহমুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাউথ বাংলা চ্যারিটি বাংলাদেশের চেয়ারম্যান ফেরদৌস আলম।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, দরগা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোল্লা আলী মোহাম্মদ, মাদ্রাসার মুহতামিম মুফতি হযরত মাওলানা শহিদুল ইসলাম সোহেল আশরাফি, দরগা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যতম নেতা শাখাওয়াত হোসেন, মোল্লা মকছেদুর রহমান টিক্কা, ইস্রাফিল হোসেন, অলিউল আজম লুনা প্রমুখ।

মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোবিপুর স্কুল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জজ কোর্টের পিপি ও বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রাজ্জাক টোটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুণ। বক্তব্য দেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, বুড়িপোতা ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির প্রমুখ।

গাংনী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা যুব বিভাগের আয়োজনে ‘যুবকদের সম্মানে’ রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গাংনী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। জামায়াতে ইসলামীর গাংনী উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দীন খান। গাংনী পৌর যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখার আমির ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, জামায়াতের জেলা যুব বিভাগের সেক্রেটারি মজনুল হক লিপটন, গাংনী পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমান প্রমুখ।
এদিকে, জনগণকে ক্ষমতার উৎস উল্লেখ করে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেছেন, জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বর্তমানে যে সকল ইউনিয়ন কমিটি গঠন করছেন সেগুলো জনগণ মানবে না। আওয়ামী লীগের সাথে সাথে থেকেছে এমন ব্যক্তিদের কমিটিতে পদ দিলে আমরা সে কমিটি মানবো না। জনগণকে সাথে নিয়ে আমরা ঈদের পরে কমিটি গঠন করব। সেখানে আওয়ামী লীগের কোনো স্থান নেই। ঈদুল ফিতরের পর জনগণকে সাথে নিয়ে নতুন করে কমিটি গঠন করা হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আব্দুল বাকি মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্যসচিব মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, ফারহানা আরেফিন ইতি প্রমুখ।

এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবারগাংনীর একটি রিসোর্টে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ছাত্র-শ্রমিক, জনতা, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র গাংনী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্যসচিব মোজাহিদুল ইসলাম। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবি শাকিল আহমাদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম, জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মিজান মেনন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক ও কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. আলম হুসাইন। গাংনী উপজেলার জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ