দামুড়হুদা উপজেলা বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দিনভর তিনি উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রথমে দামুড়হুদা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এরপর নাটুদাহে অবস্থিত ডিসি ইকোপার্কে মসজিদ নির্মাণের কাজের উদ্বোধন করেন। পরে কামড়াবাড়ি গ্রামে সদ্য উদ্ধারকৃত ১৪ একর ১৫ শতক খাসজমি পরিদর্শন করেন। তারপর নাটুদহ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গেলে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নাটুদহ পশুহাট-বাজার এবং চারুলিয়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি নাটুদহ ইউনিয়ন ভূমি অফিসে বকুল গাছের চারা রোপণ করেন।

বিভিন্ন স্থান পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ডিসি ইকো পার্কের ভেতর একটি মসজিদ নির্মাণ হচ্ছে, যাতে দর্শনার্থীরা এসে নামাজের ওয়াক্তে নামাজ আদায় করতে পারে, তার সুন্দর ব্যবস্থা করতে হবে। নাটুদহ পশু হাট-বাজারটি একটি বড় পশুহাট। এটি ভালো করে দেখভাল করতে হবে, যাতে রাজস্ব আয় বাড়তে পারে। সেদিকে লক্ষ্য রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দিকনির্দেশনা দেন। ভূমি অফিসে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সকলে সঠিকভাবে কাজ করছেন, তবে আরও আন্তরিক হতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. ফাহাদ চৌধুরী, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, নাটুদাহ ভূমি অফিস কর্মকর্তা রকিবুল ইসলাম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন