মহেশপুরের স্বরুপপুরে গাঁজাসহ যুবককে আটক
- আপলোড তারিখঃ
০৯-১০-২০১৭
ইং
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রাম থেকে ৫১ পুরিয়া গাঁজাসহ হাসান (২০) নামের এক যুবককে আটক করেছে দত্তনগর ফাঁড়ি পুলিশ। গত শনিবার রাতে স্বরুপপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসান উপজেলার স্বরুপপুর গ্রামের আয়নাল হকের ছেলে। জানা গেছে, মহেশপুর থানাধীন দত্তনগর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই অজয় কুন্ডু গোপন সংবাদের ভিত্তিতে এএসআই খোরশেদ, এএসআই নুরুন্নবীসহ সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে স্বরুপপুর বাজারের বিভিন্ন দিকে অভিযান চালিয়ে একটি রাস্তার উপর থেকে হাসান নামের ওই যুবককে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫১ পুরিয়া গাঁজা উদ্ধার করে মহেশপুর থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে হাসানের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স