দামুড়হুদা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছেন দামুড়হুদা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ ও সাধারণ সম্পাদক তানজীর ফয়সালের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময়ে তিনি উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং দামুড়হুদা উপজেলাকে আরও নিরাপদ, সুন্দর ও গতিশীল করার জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামান করেন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সহ-সম্পাদক সাজিদ হাসান সোহাগ, নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান, সদস্য হাতেম আলী, আল সাফায়েত হোসেন, সাংবাদিক জুবায়ের বীন শরীফ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন