দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও তিথি মিত্রকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2025-03-12 ইং
দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও তিথি মিত্রকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছেন দামুড়হুদা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ ও সাধারণ সম্পাদক তানজীর ফয়সালের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময়ে তিনি উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং দামুড়হুদা উপজেলাকে আরও নিরাপদ, সুন্দর ও গতিশীল করার জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামান করেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সহ-সম্পাদক সাজিদ হাসান সোহাগ, নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান, সদস্য হাতেম আলী, আল সাফায়েত হোসেন, সাংবাদিক জুবায়ের বীন শরীফ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)