সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোহাম্মদ হোসেন শান্ত’র ভাগ্য বদল

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০১৭ ইং
মোহাম্মদ হোসেন শান্ত’র ভাগ্য বদল
কোয়েল ও দেশি মুরগী পালন করে মেহেরপুরের সেলিম রেজা: সরকারী চাকুরী না করে নিজের প্রতি আত্মবিশ^াস, ধৈর্য্য আর পরিশ্রম করে নিজেই উদ্যোক্তা হওয়ার দৃষ্টান্তমূলক কাজ করে চলেছেন মেহেরপুরের মোহাম্মদ হোসেন শান্ত নামের এক যুবক। কোয়েল পাখির সাথে দেশি ও পাকিস্তানি মুরগির চাষ বাণিজ্যিকভাবে করে এলাকার বেকার যুবকদের মধ্যে সাড়া জাগিয়েছেন তিনি। নিজেও হয়েছেন স্বাবলম্বী। মেহেরপুর সদর উপজেলা থেকে ১৫ কি.মি. দক্ষিণে পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. নাজিমউদ্দীনের ছেলে মোহাম্মদ হোসেন শান্ত। বাড়িতে প্রবেশ করতেই দেখা গেল বেশ কিছু দেশি জাতের মুরগি ও ২টি কোয়েলের খামার ও হ্যাচারী। যা থেকে তিনি নিজ খামারের ডিম দ্বারা বাচ্চা উৎপাদন করে বিভিন্ন খামারে বিক্রি করেন। বছরখানেক আগে ছোট ভাইয়ের কাছে কোয়েল পাখি চাষ সম্পর্কে জানতে পারেন মোহাম্মদ হোসেন শান্ত। সেখান থেকে দুই ভাই মিলে ৬০ হাজার টাকা দিয়ে ‘মায়ের দোয়া কোয়েল খামার’ প্রতিষ্ঠা করেন। নেই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম শরিফুল ইসলামের পরামর্শে ৭৫০টি কোয়েল ক্রয় করে শুরু করেন খামার। কয়েক মাসের ব্যবধানে তিনি একাই দেশি মুরগী ও পাকিস্তানি মুরগী পালন শুরু করেন এবং ব্যাংক লোন নিয়ে একটি ইনকিবিউটর মেশিন ক্রয় করেন। মেশিনে কোয়েলের বাচ্চা ফোঁটানোর পাশাপাশি দেশি ও পাকিস্তানি মুরগীর বাচ্চা ফোঁটানো শুরু করেন। কোয়েলের ১ দিনের বাচ্চা ৬ টাকা করে বিক্রি হয়। এছাড়াও পাশের খামারিরা টার্কি, তিতির এর ডিম ফুটিয়ে নিয়ে যায়। স্থানীয় বাজারে কোয়েলের ডিমের ব্যাপক চাহিদা আছে যা থেকে মাসে ৮-৯ হাজার টাকা আয় করা সম্ভব। একটি স্ত্রী কোয়েল ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে, এরা ১৮ মাস পর্যন্ত ডিম দেয়। মোহাম্মদ হোসেন শান্ত বলেন, আমার মায়ের দোয়া কোয়েল ও মুরগী খামার এন্ড হ্যাচারী থেকে প্রতিদিন ১ হাজার থেকে ১২০০ ডিম পাই, যা স্থানীয় বাজারে কিছু বিক্রি করি। বাকিটা নিজের ইনকিবিউটর সেট করি। প্রতি ৬দিন পরপর ২ হাজার ৫শ’ ডিম মেশিনে সেট করা হয় যা থেকে ১৬-১৭ দিনের ব্যবধানে বাচ্চা ফুঁটে বের হয়। এই বাচ্চাগুলো দেশের বিভিন্ন জায়গায় যেমন মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, বগুডা, রাজশাহী ও ঢাকায় ডেলিভারী দেওয়া হয়। তিনি আরও বলেন, মহান আল্লাহ যদি সহায় হন, ভবিষ্যতে খামার ও হ্যাচারী আরো বড় আকারে করার পরিকল্পনা আছে- ইনশাআল্লাহ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড