সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০১৭ ইং
মহেশপুরে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কচুয়ার পোতা গ্রাম থেকে ইয়াবাসহ আতিয়ার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল তাকে মহেশপুর থানায় সোপর্দ করেছে পুলিশ। আটককৃত আতিয়ার (৪০) কচুয়ার পোতা গ্রামের নীলচাঁদ মন্ডলের ছেলে। জানা যায়, মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ি পুলিশের এএসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ার পোতা গ্রামে অভিযান চালায়। গ্রামের শেষ সীমানায় এক মসজিদের পাশে রাস্তার উপর থেকে আতিয়ার রহমারকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ২৩ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। গতকাল আতিয়ারকে মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরসহ সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড