সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ-ইরান যৌথ কবিতা সম্মেলনে কবি ও সাংবাদিক এমএ মামুন আমন্ত্রিত

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০১৭ ইং
বাংলাদেশ-ইরান যৌথ কবিতা সম্মেলনে কবি ও সাংবাদিক এমএ মামুন আমন্ত্রিত
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মহররম উপলক্ষে বাংলাদেশ-ইরান যৌথ কবিতা সম্মেলনে চুয়াডাঙ্গার বিশিষ্ট সাংবাদিক ও কবি এমএ মামুনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধানম-ির ইরান কাল্চারাল সেন্টারে আজ সকালে বাংলাদেশ কবিতা মঞ্চ ও ইরান কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এ কবিতা সম্মেলন। এই সম্মেলনে কবি এমএ মামুন বিষয়ভিত্তিক পবিত্র মহররমের তাৎপর্য নিয়ে স্বরচিত কবিতা পাঠ করবেন। সম্মেলনে বাংলাদেশ ও ইরানের দেড় শতাধিক কবি তাদের কবিতা নিয়ে পরস্পরের মধ্যে মতবিনিময়সহ উভয় দেশের সংস্কৃতি-কৃষ্টি নিয়ে আলোচনায় অংশ নেবেন। অনুষ্ঠানটি উদ্বোধন করছেন ইরানের কালচারাল কাউন্সিলার মুসা আল হুসাইন, এতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুল হাসান নিজামী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ইরান প্রজাতন্ত্রের রাষ্ট্রদুত কবি আব্বাস বায়োজি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন কুয়েত বাহরাইন কাতার বাংলাদেশ দুতাবাসের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নাসিমুল গণি, ড. হাসিনা বানু প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড