জীবননগরে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা
- আপলোড তারিখঃ
০৪-১০-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুই লাখ ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, আন্দুলবাড়ীয়া দেহাটি গ্রামের সুলতান শাহ’র ছেলে তরুন শাহ (৪৫) গত সোমবার দুপুর ২টার দিকে জীবননগর ইসলামী ব্যাংক থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে লক্ষিপুর ব্রীজের নিকট পৌছালে পূর্ব থেকে পিছু নেওয়া ৫/৬ জনের একদল ছিনতাইকারী তাকে অস্ত্রের মুখে মাইক্রোতে তুলে নেয়। এসময় তার কাছে থাকা দুই লক্ষ টাকা কেড়ে নিয়ে তাকে আহত করে দর্শনা রেলগেটের কাছে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ আহত তরুন শাহ’কে উদ্ধার এবং সাথে সাথে চুয়াডাঙ্গা জেলখানার সামনে থেকে মাসুম খাঁন (২৮) নামে এক ছিনতাইকারীকে একটি মাইক্রোবাসসহ আটক করে। এ ঘটনায় তরুন শাহ’র ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। আটক আসামিকে আজ আদালতে সোপর্দ করা হবে।
কমেন্ট বক্স