সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ড্রাগ লাইসেন্স না থাকায় ৩ ফার্মেসী মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০১৭ ইং
ড্রাগ লাইসেন্স না থাকায় ৩ ফার্মেসী মালিককে জরিমানা
চুয়াডাঙ্গার সাতগাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাতগাড়ী, কুলচারা ও কাথুলী বাজারে অভিযান চালিয়ে ড্রাগ লাইসেন্স বিহীন ৩ ঔষধ দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় ঔষধ বিক্রয়ের লাইসেন্স না থাকায় এবং গুণগতমান সম্পন্ন নয় এমন ঔষধ মজুত ও বিক্রির অপরাধে ঔষুধ আইন-১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় জরিমানা আদায় করা হয়। এদের মধ্যে সাতগাড়ী বাজারের নামবিহীন ফার্মেসীর মালিক সাইফুল কবিরকে ২ হাজার টাকা, কুলচারা বাজারের আব্দুস সামাদ এবং কাথুলী বাহারের মাসুদ অরুন মেডিক্যাল হলের মালিক মুনছুর আলীকে ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফখরুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার