আলমডাঙ্গায় শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ কর্তৃক দিনব্যাপি আইসিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৩-১০-২০১৭
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী আইসিটি বিষয়ক সেমিনারের আয়োজন করেছে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ। গত রোববার সকাল ১০টায় আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটরিয়ামে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্ডিওলজিস্ট প্রফেসর ড. মাহবুব হোসেন মেহেদী। এ সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জন আসলে শিক্ষার্থীর স্ট্রং বেইজ হিসেবে কাজ করে। শিক্ষার্জনের প্রতিটি ধাপে, পেশাগত জীবনে আইসিটির ব্যবহার অপরিহায্য। সামাজিক, রাষ্ট্রীক এমন কি ব্যক্তিগত জীবনেও আইসিটির ব্যবহার নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ’র সভাপতি আতিকুর রহমান ফরায়েজীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন। সাংবাদিক প্রশান্ত বিশ্বাসের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক সাংবাদিক রহমান মুকুল। বক্তব্য রাখেন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান আনিস, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ও শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সাংগঠণিক সম্পাদক শাহ আলম মন্টু,আইসিটি শিক্ষক রবিউল ইসলাম, আব্দুল ওহাব, সোহরব হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফিরোজ ইফতেখার, উজ্জ্বল হোসেন, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সহসভাপতি পিন্টু রহমান, দপ্তর সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস, জুলকার নাইন জাকারিয়া হায়দার শুভ্র, পলাশ আহমেদ, আশরাফুল আশা, কোষাধক্ষ্য রাকিব উদ্দীন রনি, আইসিটি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাসিরা সুলতানা মৌ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ঐশী প্রমুখ। সেমিনারে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এরশাদপুর একাডেমী, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, জণকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়, মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থি অংশগ্রহণ করে।
কমেন্ট বক্স