সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লাইসেন্স চেকিং অভিযান

  • আপলোড তারিখঃ ০১-১০-২০১৭ ইং
দর্শনায় রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লাইসেন্স চেকিং অভিযান
দর্শনা অফিস: দর্শনা পৌরসভার নির্দেশে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লাইসেন্স চেকিং অভিযান শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা হল্ট ষ্টেশনের ভ্যানস্ট্যান্ড থেকে শুরু করে বেলা ১২টা পর্যন্ত দর্শনার বিভিন্ন স্থানে এ অভিযান চলে। রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার জানান, অভিযান চলাকালে ১৫টি লাইসেন্স বিহীন পাখিভ্যান আটক করা হয় এবং প্রত্যেক ভ্যান চালকের কাছ থেকে ৪৫০ টাকা করে নিয়ে পৌরসভার মাধ্যমে লাইসেন্স করে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, এ অভিযান এখন থেকে মাঝে মাঝে চলবে। এ অভিযানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাবর আলী, সহ-সভাপতি তনু, ক্যাশিয়ার ইনামুলসহ ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার