সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাস উল্টে পুকুরে, আহত ১৭

  • আপলোড তারিখঃ ০১-১০-২০১৭ ইং
বাস উল্টে পুকুরে, আহত ১৭
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাটিকামারা এলাকায় সড়কের পাশের পুকুরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর বাটিকামারা সরকারি মৎস্য হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ওই বাসটি স্বাভাবিক গতিতেই কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাটিকামারা সরকারি মৎস্য হ্যাচারির সামনে পৌঁছার পর বিকট শব্দ হয়ে সামনের একটি চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এতে বাসটির ১৭ জন যাত্রী আহত হন। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত ১৭ জনকে ওই হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়