রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফুলেল শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৭ ইং
ফুলেল শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জহুরুল ইসলামকে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ৩নং ওয়ার্ডের সদস্য জহুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। এসময় জহুরুল ইসলামও চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় জেলা পরিষদ শহিদুল ইসলাম সাহান, মাফলুকাতুর রহমান সাজু, খলিলুর রহমান, নুরুন্নাহার কাকলি, হাছিনা খাতুন, তানিয়া বেগম ও মিতা খাতুন, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, বেগমপুর ইউপি সদস্য আক্কাচ আলী, আলী কদর, আবু সালেহ, জিল্লুর রহমান, এরেং আলী, নাছিমা খাতুন এবং সাজ্জাত হোসেন,  যুবলীগ সদস্য আবু সামা ও শাহরিয়ার হক শান্ত উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন জানান, জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২০ সদস্যের একটি টীম নির্বাচিত হওয়র কথা থাকলেও ৩নং ওয়ার্ডের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে পারেনি। অবশেষে গত ২৪ সেপ্টেম্বর ৩নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে জহুরুল ইসলাম নির্বাচিত হন। এখন পূর্ণাাঙ্গ টীম নিয়ে কাজ করতে পরিষদের জন্য সুবিধাই হবে। এলাকার উন্নয়নে নির্বাচিত সদস্যরা সঠিক দায়িত্ব পালন করে জেলা পরিষদকে গতিশীল করবে আশা করি। প্রসঙ্গত : সদর উপজেলার শ্রীকোল গ্রামের জহুরুল ইসলাম সদর উপজেলার বেগমপুর এবং নবগঠিত মাখালডাঙ্গা ও নেহালপুর ইউনিয়ন পরিষদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।


কমেন্ট বক্স
notebook

৮ মাসের সংসার শেষে লাশ হয়ে ফিরলো রুমি