সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লিমিটেডের আয়োজনে ডিলার/রিটেইলার রিওয়ার্ড প্রোগ্রাম

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৭ ইং
লিমিটেডের আয়োজনে ডিলার/রিটেইলার রিওয়ার্ড প্রোগ্রাম
ইউএসএআইডি, এভিসি প্রজেক্টের সহযোগিতায় কনিকা সীড কোম্পানী (প্রা:) অদ্য ২৭ সেপ্টেম্বর, ২০১৭ইং তারিখ রোজ বুধবার সকাল ১০টার সময় কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড’র আয়োজনে ইউএসএআইডি, এভিসি প্রজেক্টের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রে, চুয়াডাঙ্গায় ডিলার/রিটেইলারদের রিওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো: শফিকুর রহমান, নির্বাহী পরিচালক, পল্লী প্রকৃতি, মাগুরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: নূর আলম (লিটন) ব্যবস্থাপনা পরিচালক, কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহা: আব্দুল্লাহ-আল-মামুন, পরিচালক (অপারেশন), কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড, কৃষিবিদ মো: নাজিম উদ্দীন, প্রোডাকশন ইনচার্জ, কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মেসার্স সেলিম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো: সেলিম জোয়ার্দ্দার। এরপর মার্কেটিং বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন অত্র কোম্পানী’র মার্কেটিং অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মুহা: আরাফাত হুসাইন। এরপর প্রোগ্রামের উদ্দেশ্য ও  কোম্পানী’র তথ্য উপস্থাপন করেন অত্র কোম্পানী’র ম্যানেজার মো: মমিনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে কোম্পানী’র সকল জাতের বীজআলু, বোরোধানবীজ, হাইব্রিড ভুট্টাবীজ, পাটবীজসহ হাইব্রিড সবজী বীজ বিপণনের জন্য মার্কেট সম্প্রসারণের পরিকল্পনা গ্রহন করা হয়।  উক্ত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলার ৪৫ জন ডিলার/রিটেইলার অংশগ্রহণ করেন। সর্বপরি ৫জন বেস্ট ডিলারকে অত্র কোম্পানী’র পক্ষ থেকে মার্কেট সম্প্রসারণে উদ্যোগ গস্খহণ করার জন্য পুরষ্কৃত করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিহাব উদ্দীন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়