সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়াম্যান ও পৌর মেয়র

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৭ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়াম্যান ও পৌর মেয়র
আলমডাঙ্গা পৌর এলাকার ৯টি মন্দির পরিদর্শন করলেন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর সভার ৯টি মন্দিরে দুর্গা পুজা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন ও আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। জানা যায়, গতকাল শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আলমডাঙ্গা রথতলা মন্দিরে প্রতিমা পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। এ সময় রথতলা মন্দির কমিটির সভাপতি বাবু অশোক কুমার সাহা, সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, সম্পদক বাবু নিমাই রায়, পরিমল কুমার ঘোষ, উত্তম কুমার, বিশ্বজিৎ শাধু খাঁ, পলাশ আচার্য, প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়াম্যান উপজেলার প্রত্যেক মন্দির কমিটিকে পুজা উদযাপন বাবদ ২ হাজার করে টাকা ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। এ ছাড়াও আলমডাঙ্গা পুরাতন ঐতিহ্যবাহী রথতলা মন্দিরের উন্নয়ন কল্পে সহায়তার আশ্বাস দেন, এরপর পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ রথতলা মন্দির পরিদর্শনে আসেন। পৌর মেয়র হাসান কাদির গনু পৌর এললাকায় প্রত্যেক মন্দির কমিটিকে পুজা উদযাপনের লক্ষে ৭ হাজার করে ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা প্রদান করেন। এ সময় পৌর কাউন্সিলর সদরদ্দিন ভোলা, জহুরুল ইসলাম স্বপন, মতিয়ার রহমান, কাজী আলী আসগর সাচ্চু, আলাল আহম্মদসহ অন্নান্য কাউন্সিলর বৃন্দ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়