দামুড়হুদা ও জীবননগরে মাছের পোনা অবমুক্ত
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০১৭
ইং
ওয়েভ ফাউন্ডেশন ও মৎস্য দপ্তরের আওতায়
আওয়াল হোসেন: দেশীয় মাছ রক্ষার স্বার্থে গতকাল মঙ্গলবার ওয়েভ ফাউন্ডেশনের ঋণ কার্যক্রমের অর্ন্তভূক্ত কার্পাসডাঙ্গা শাখার কর্ম এলাকা কোমরপুরে পোনা অবমুক্তকরণের আয়োজন কর হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় সংস্থা বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার মাছের পোনা ভৈরব নদীতে অবমুক্ত করা হয়। কার্পাসডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. কাদের বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মাহাবুবুর রহমান তালুকদার। কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সমস্বয়কারী ডা. অরুণ কুমার সিনহা এবং সহযোগীতায় ছিলেন সংস্থার মৎস্য কর্মকর্তা শাহজাদা হাসিবুর রহমান। প্রধান অতিথি চলতি বছরের মৎস্য সপ্তাহের সাথে তাল মিলিয়ে ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এই স্লোগান দিয়ে শুরু করেন এবং আমাদের দেশের বিভিন্ন নদী-নালা ও খাল-বিল হতে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল যেমন- কারেন্ট জাল, ভেসাল জাল, বেহুন্দি জাল ইত্যাদি ব্যবহার করে দেশীয় মাছ ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানান। তিনি বলেন, সরকারী-বেসরকারী ও স্থানীয় বাসিন্দা সবাই মিলে আমাদেও উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছকে রক্ষায় কর্যকরী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. আ. কাদের বিশ্বাস বলেন, নদীর কুল রক্ষার পাশাপাশি ভেসাল জাল ও বেহুন্দি জাল ব্যবহার থেকে বিরত থাকলে দেশীয় মাছ রক্ষা পাবে এবং এই বলে তিনি তার বক্তব্য ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন কার্পাসডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শওকত আলী, কার্পাসডাঙ্গা ইউপি সদস্য আ. হাকিম, মনিরুজ্জামান মন্টু, মৎস্য কর্মকর্তা শাহজাদা হাসিবুর রহমান, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া সমন্বয়কারী বিকাশ চন্দ্র কুন্ডু, ইউনিট ম্যানেজার মিনারুল ইসলাম প্রমুখ।
এদিকে, জীবননগর ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতির ১২ মণ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বাঁকা ইউনিয়নের মিনাজপুর নদীরধার পাড়ার ভৈরব নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ১২ মণ পোনা মাছ অবমুক্তকরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার, জীবননগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মনজুরুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন খোরশেদ, রওশন, আলফাজ, বাতেন, জামালউদ্দিন প্রমুখ।
কমেন্ট বক্স