চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন ড. আব্দুস সবুর
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন চাইবেন মন্ত্রীপরিষদ বিভাগের সাবেক যুগ্ম-সচিব ড. মো. আব্দুস সবুর। গতকাল মঙ্গলবার দুপুরে তার চুয়াডাঙ্গাস্থ নিজ বাসভবন সপ্নাঙ্গনে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ কথা প্রকাশ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘চুয়াডাঙ্গাবাসী সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশী। চুয়াডাঙ্গা-১ আসনের জনগণ যদি চাই এবং নির্বাচনের যদি অনুকুল পরিবেশ বিরাজ করে তা হলে আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চাইবো। ইতোমধ্যে আমার লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি জনসাধারনকে অবহিত করেছি এবং অব্যাহতভাবে প্রচার-প্রচারণায় লিপ্ত আছি। আমি আমার এই নির্বাচনের বিষয়টি নিয়ে প্রচারকালে আমার মনে হয়েছে জেলার সাধারণ জনগণ একজন শিক্ষিত, সৎ, সদালাপী, নিরহংকার ও উপযুক্ত মানুষকে তাদের প্রতিনিধি হিসেবে পেতে চায়। যিনি সুখে-দুঃখে, আপদে-বিপদে তাঁদের পাশে থাকবেন।
কমেন্ট বক্স