সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হারানো সন্তান ফিরে পাওয়ার জন্য পিতার সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৭ ইং
হারানো সন্তান ফিরে পাওয়ার জন্য পিতার সংবাদ সম্মেলন
নিখোঁজের ৮দিনেও উদ্ধার হয়নি জীবননগর আন্দুলবাড়িয়ার স্কুলছাত্র আতিমুল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামের বিশারত আলীর ছেলে সড়াবাড়ীয় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আতিমুল ইসলাম (১৩)। গত ১৬ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে করিমনযোগে আন্দুলবাড়ীয় বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোজাখুজির পরও তার সন্ধান পওয়া যায়নি। নিখোঁজ হওয়ার দিন দাদী রহিমা বেগম স্কুলে যাওয়ার কথা বলেন। সে সময় স্কুলে যাওয়ার সময় হয়নি বলে বাড়ী থেকে বের হয় আতিমুল। খোজাখুজির একপর্যায়ে পরিবারের লোকজন জানতে পারে ত একই এলাকার মজিদের ছেলে মিন্টুর করিমনযোগে আন্দুলবাড়ীয় বাজারে যায়। পরবর্তীতে মিন্টু বলে, ‘আন্দুলবাড়ীয়া বাজারে পৌছালে আমার করিমনের কাছে তাকে দাড়াতে বলে দোকান থেকে মালামাল আনতে যায়। ফিরে এসে তাকে আর পায়নি। তবে আতিমুল গত এক বছর আগেও বাড়ি থেকে চলে গিয়েছিলো। সে সময় খুলনা স্টেশন মাস্টার তাকে পরবর্তী ট্রেনে চুয়াডাঙ্গাতে পৌছে দেয়। বাড়ী ফিরলে জানা যায় তাকে অজ্ঞান করে নিয়ে গিয়েছিলো। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হারানো সন্তান ফিরে পাওয়ার জন্য এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন নিখোঁজ আতিমুলের বাবা বিশারত আলী। এসময় তিনি আরো বলেন, ‘ছেলের সন্ধান পাওয়ার জন্য গত ১৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করলেও পুলিশের কোন পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে কারো সাথে শত্রুতা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বিশারত আলী বলেন, আমি অসহায় মানুষ; আমার সাথে কারো কোন প্রকার ঝগড়া বিবাদ নাই। সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন সড়াবাড়ীয়ার ৯নং ওয়ার্ডের মেম্বর জাকির হোসেন, চুয়াডাঙ্গা রাহেলা খাতুন স্কুলের সভাপতি ফজলে রাব্বি মুন্সি ফিট্টু, আতিমুলের ফুফাতো ভাই আমানউল্লাহ ও মামা সার্জিল হোসেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়