সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাংলালিংকের সেলস এন্ড সার্ভিস পয়েন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় বাংলালিংকের সেলস এন্ড সার্ভিস পয়েন্টের উদ্বোধন
আফজালুল হক: চুয়াডাঙ্গায় জাঁকজমকভাবে বাংলালিংকের সেলস এন্ড সার্ভিস পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গার প্রধান ডাকঘরের বিপরিতে ফ্যান্সি ফেয়ার মার্কেটে বিকাল সাড়ে ৩টার দিকে কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলালিংক সেলস এন্ড সার্ভিস পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের রিজিওনাল মনোব্র্যান্ড বিজনেস ম্যানেজার মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গার এরিয়া মনোব্র্যান্ড মানেজার মেহেদি হাসান, জোনাল ম্যানেজার মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা শাখার মনোব্র্যান্ড অফিসার রেজাউল হক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার, দেশটিভির জেলা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, সাংবাদিক এসএম সাফায়েত, আফজালুল হকসহ বাংলালিংকের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়