আলমডাঙ্গায় জনতার হাতে পাখিভ্যান চোর আটক : পুলিশে সোপর্দ
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০১৭
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বাজারের হাফিজ মোড় থেকে পাখি ভ্যান চুরি করার সময় চোর হাতেনাতে জনতার হাতে আটক। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া কারিগরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ভ্যান চোর চক্রের সদস্য লিটন (২৪) আলমডাঙ্গা শহরের হাফিজ মোড় থেকে ১টি পাখি ভ্যান চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা তাকে পাখিভ্যানসহ হাতেনাতে আটক করে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়। লিটন ইতোপুর্বে আলমডাঙ্গা প্রধান সড়ক থেকে সাইকেল মেকার ইসলামের কাছে চোরাই পাখিভ্যান বিক্রয় করেছিল বলে স্থানীয়রা জানান। লিটনের নামে থানায় চুরির মামলা হয়েছে। আজ তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কমেন্ট বক্স