রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বিরাট সংকট
- আপলোড তারিখঃ
২২-০৯-২০১৭
ইং
গাংনীতে অভিজ্ঞতা বিনিময় সভায় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার
গাংনী অফিস: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বিরাট সংকট সৃষ্টি হয়েছে। দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে না দিতে পারলে অর্থনৈতিক চাপ বাড়বে এবং নিরাপত্তা জটিলতা সৃষ্টি হবে বলে মন্তব্য করেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। অন্যদিকে, বাংলাদেশে সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করতে সকল দলের সাথে আলাপ-আলোচনায় উত্তমপন্থা। অবশ্যই বর্তমান নির্বাচন কমিশন সেদিকে হাটছে। তিনি সকলের সাথে ইতোমধ্যে আলাপ-আলোচনা করার কথা জানিয়েছেন বলে জানান সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথাগুলো বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সবার জন্য সম সুযোগ সৃষ্টি করতে পারলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের পালিয়ে আসা রোহিঙ্গাদের দেশের সরকারসহ সকলে কাজ করছে। আশা করা যায় খুব অল্প সময়ে একটি ভালো কিছু হবে।
গাংনী উপজেলা সম্মেল কক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম মেহেরপুর জেলা শাখা সভাপতি ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউএসএ গ্লোবাল মনিটরিং ক্যাথলিক, ইউএসএ এলইডি স্টাফ মনা দে, আঞ্চলিক সমন্বয়কারীখোরশেদ আলম, গাংনী সমন্বয়কারীহেলাল উদ্দীন, সুজনের সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ দি হাঙ্গার প্রজেক্টের ইউএসএ ও বাংলাদেশ কান্ট্রি অফিসের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন প্রভাষক আবু সায়েম পল্টু।
কমেন্ট বক্স