অস্ত্র ও মাদকসহ কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
২১-০৯-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নম্বর সদস্য মামুন অর রশিদ মামুনকে (৩৮) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার ভাদালিয়া পাড়ার আনোয়ার ড্রাইভারের বাড়ি থেকে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভালবার, একটি রাইফেলের গুলি ও ১০০ পিস ইয়াবাসহ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। মামুন কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নম্বর সদস্য এবং অর্ধ ডজন মামলার আসামি। তিনি এলাকায় পিচ্চি মামুন নামে পরিচিত। মামুনের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে বলেও জানাগেছে।
কমেন্ট বক্স