রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আকন্দবাড়িয়া থেকে ফেনসিডিলসহ নারী মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০১৭ ইং
আকন্দবাড়িয়া থেকে ফেনসিডিলসহ নারী মাদকব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া গাংপাড়ায় ১২ বোতল ফেনসিডিলসহ রিজিয়া খাতুন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। সে গাংপাড়ার মৃত মন্টু মিয়ার স্ত্রী। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়েছে। বেগমপুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) সৈয়দ মাসনুন আলম সময়ের সমীকরণকে বলেন, সদরের আকন্দবাড়িয়া গাংপাড়ার রিজিয়া খাতুন নামের এই মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত রিজিয়াকে ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়