রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫ লক্ষাধিক টাকার মোবাইল চুরি

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০১৭ ইং
৫ লক্ষাধিক টাকার মোবাইল চুরি
কালীগঞ্জে দোকানের দেয়াল ভেঙে ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে তুষার ইলেকট্রিক নামে একটি মোবাইলের দোকানের দেয়াল ভেঙে প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে চোরেরা দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়।  যেখানে চুরি সংঘটিত হয়েছে তার উপরের রয়েছে ইসলামী ব্যাংক, পাশে রয়েছে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ও সামনে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন বড় বড় দোকান। এ ঘটনার পর থেকে আতংকে রয়েছে ওসব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মালিকরা। দোকান মালিক ওমেদুল হক জানান, প্রতিদিনের ন্যায় তারা মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান তালা লাগিয়ে বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকান খুলে দেখেন আলমারীতে রাখা দামি ব্যান্ডের মোবাইলগুলো নেই। তিনি জানান, চোরের দল দোকানের ১০ ইঞ্চি গাথুনির ইট খুলে দোকানে প্রবেশ করে প্রায় ৫ লাখ  টাকার মোবাইল নিয়ে গেছে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার নিরব হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কত টাকার মোবাইল খোয়া গেছে তা দোকান মালিককে তালিকা করে দিতে বলেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সিটিটিভি ফুটেজ পর্যবেক্ষন করে বিষয়টি তদন্ত করে দেখছি। উল্লেখ্য, এর আগে কালীগঞ্জের হাসপাতাল সড়কের রোজা মোবাইল লিংক নামে একটি মোবাইলের দোকানে দুধর্ষ চুরি হয়। সফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ওই দোকান থেকে দশ লাখ টাকার মোবাইল চুরি হলেও পুলিশ চোর দলকে গ্রেফতার করতে পারেনি।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়