শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাবেক এমপি আবদুল মান্নানের গনসংযোগ

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০১৭ ইং
মেহেরপুরে সাবেক এমপি আবদুল মান্নানের গনসংযোগ
মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা প্রফেসর আবদুল মান্নান মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন। গতকাল সোমবার বিকেলে তিনি বারাদী, মোমিনপুর, গহরপুর, সোনাপুর, কাঁঠালপোতা, বলিয়ারপুর গ্রামে গনসংযোগ ও এলাকাবাসীর সাথে মতবিনিমিয় করেন। এসময় তিনি এলাকাবাসীর খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে তিনি বক্তব্য দেন। এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলুল হক মাষ্টার, বারাদী ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌস, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, পিরোজপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন জুয়েল, সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডালিম খাঁন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে পেঁয়াজের ওপর কৃষক মাঠ দিবস