কালীগঞ্জে ৩৬০ লিটার বাংলা মদসহ আটক ১
- আপলোড তারিখঃ
১৯-০৯-২০১৭
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া থেকে ৩৬০ লিটার বাংলামদসহ কিনারাম দাস (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত কিনারাম দাস ওই গ্রামের মৃত বাসু দেব দাসের ছেলে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ৩৬০ লিটার বাংলা মদসহ তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ) ধারায় মামলা করা হয়।
কমেন্ট বক্স