চুুয়াডাঙ্গায় সুপ্র’র অধিপরামর্শ সভা
- আপলোড তারিখঃ
১৭-০৯-২০১৭
ইং
সাম্প্রতিক কর ও ভ্যাট ব্যবস্থা নিয়ে
শহর প্রতিবেদক: সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র’র আয়োজনে জেলা পর্যায়ে সাম্প্রতিক কর ও ভ্যাট ব্যবস্থা নিয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুুয়াডাঙ্গার মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে বিদ্যমান আইন কার্যকরীভাবে প্রয়োগের মাধ্যমে সম্পদভিক্তিক কর ও উপার্জনভিক্তিক কর বৃদ্ধি করা, কর্পোরেট কর অসঙ্গতি কমানো, জীবন-জীবিকার ব্যয় হ্রাস করার জন্য অত্যাবশ্যকীয় দ্রব্যের উপর ভ্যাট প্রত্যাহার করে জনগনের উপর ভ্যাট-এর চাপ কমানো প্রসাঙ্গিক বিষয়াবলীকে সামনে রেখে আয়োজিত অধিপরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন চুুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র’র চুুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি এ্যাড. বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চুুয়াডাঙ্গা ভ্যাট কর্মকর্তা খোরশেদ আলম, চুুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামূল হক মুক্তা, চুুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান ও নুরুন্নাহার কাকলি, জেলা জাতীয় পার্টির সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাড. সোহরাব হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ চুুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, চুুয়াডাঙ্গা জজ আদালতের সাবেক পিপি জেলা লোকমোর্চার সভাপতি এ্যাড. আলমগীর হোসেন, চুুয়াডাঙ্গা উদীচীর সভাপতি এ্যাড. নওশের আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মানিক আকবর, চুুয়াডাঙ্গা উদীচীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক জামান আক্তার, চুুয়াডাঙ্গা উদীচীর সহ-সভাপতি আসমা হেনা চুমকি, শিশু অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র’র চুুয়াডাঙ্গা জেলা কমিটির সম্পাদক ও রিসো’র নির্বাহি পরিচালক জাহিদুল ইসলাম। এরপর চুয়াডাঙ্গা রিসো, সুপ্র, উদীচী, লোকমোর্চাসহ বিভিন্ন সংগঠন, পত্রিকা, প্রতিষ্ঠান, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে গোলটেবিল মুক্ত আলোচনার মাধ্যমে সাম্প্রতিক কর ও ভ্যাট ব্যবস্থা নিয়ে অধিপরামর্শ নেয় সুপ্র চুুয়াডাঙ্গা। যা বিভাগীয় সভা এবং বিভাগীয় সভা থেকে জাতীয় আলোচনায় নেওয়া হবে। অনুষ্ঠানের শুরুতেই সুপ্র’র কর ন্যায্যতা প্রচারাভিযানের ‘টুয়ার্ডস প্রো-পুওর এন্ড প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ প্রকল্প শিরোনামে একটি ধারণাপত্র দেওয়া হয়। কর ন্যায্যতা বিষয়ক প্রচারাভিযান কার্যক্রমে সুপ্র’র ১১টি সুপারিশের বিষয়ে মতামত এবং আরো বিষয়াদি ধাকলে অধিপরামর্শ নেওয়া হয়।
উল্লেখ্য, নাগরিক সংগঠনের জোট সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র। ২০০০ সাল থেকে বাংলাদেশের ৮টি বিভাগের ৪৫টি জেলায় ৬০০টিরও বেশী প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং-এর মাধ্যমে কাজ করছে। সুপ্র ২০১০ সাল থেকে কর ন্যায্যতার দাবিতে কাজ করা শুরু করেছে। কাজের ধারাবাহিকতায় সুপ্র বর্তমানে কর ন্যায্যতা বিষয়ক প্রকল্প পরিচালনার ক্ষেত্রে উদ্যোগী হয়েছে।
কমেন্ট বক্স