করায় চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আনন্দ মিছিল
- আপলোড তারিখঃ
১৭-০৯-২০১৭
ইং
শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি আখ্যায়িত
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ নামে আখ্যায়িত করলো ব্রিটিশ মিডিয়া। এই উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশে শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের ক্যাম্পাসে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ সম্পাদক বাপ্পি হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, জেলা ছাত্রলীগের অন্যতম নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, ছাত্রলীগ নেতা বরকত হোসেন জোয়ার্দ্দার, সাবেক সদস্য খালিদ মাহামুদ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, ছাত্রনেতা তানভির আহম্মেদ সোহেল, হোস্টেল ছাত্রলীগ নেতা ইসরাইল, জুয়েল, আলিফনুর, রায়হান, জেলা ছাত্রলীগ নেতা সাইফুল, জিকরু, জেমি, ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আসাদুজ্জামান আসাদ প্রমূখ। অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।
কমেন্ট বক্স