রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ট্রাকটি ১৩ দিনেও উদ্ধার হয়নি

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০১৭ ইং
ট্রাকটি ১৩ দিনেও উদ্ধার হয়নি
দর্শনা মাইক্রোস্ট্যান্ড থেকে চুরি হওয়া দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের সামনে থেকে দশ চাকার একটি ট্রাক চুরির ঘটনার ১৩ দিন অতিবাহত হলেও ট্রাকটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে দমুড়হুদা থানায় মামলা হওয়ায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশ ও দর্শনা পুলিশ ট্রাক উদ্ধারসহ চোর ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের এসআই আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে নিয়ে যায় ডিবি কার্যালয়ে। এখানে তাদের দেয়া ভাষ্যমতে বেশ কিছু তথ্য পেয়েছে ডিবি পুলিশ। পরে তাদের শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়া হয়। এ ট্রাক চুরি মামলার দারোগা এসআই জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, চুরিকৃত ট্রাকসহ চোর ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ট্রাকটির কোন সন্ধান না পাওয়ায় ট্রাকের মালিকপক্ষ হতাশ হয়ে পড়েছে। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ড সিএন্ডবি পাড়ার ইছাহাক আলীর একটি টাটা দশ চাকার হলুদ রংয়ের ট্রাক (যার নং চুয়াডাঙ্গা-ট-১১-০৬৯৬) চেসিস নং গঅঞ৩৯৬০২২এ২জ১৩৮৬০ ইঞ্জিন নং: ই৫.৯১৬০১০৬১ঊ৬৩৫২৩৭৪২ রাখা ছিলো দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয়ের সামনে। ঈদের পরের দিন ৩ সেপ্টেম্বর রোবাবার দিবাগত রাত ১২ টার দিকে ট্রাকের সাইডের গ্লাস ভেঙ্গে চোর সিন্ডিকেটের সদস্যরা ট্রাকটি চুরি করে নিয়ে পালিয়ে যায় জীবননগর হয়ে কালীগঞ্জের দিকে (যা জীবননগর ট্রাফিক মোড়ের সিসি ক্যামেরায় ফুটেজ রয়েছে)। সকালে ট্রাকটি ঘটনাস্থলে দেখতে না পেয়ে খুজাখুজি করে না পেয়ে ওই দিনই দামুড়হুদা থানায় ট্রাক মালিকের পক্ষ থেকে একটি জিডি করেন। পরে ট্রাক মালিক পক্ষ বিভিন্ন জেলায় খোজা খুজি করে ট্রাকটির কোন সন্ধান না পেয়ে গত ৭ সেপ্টেম্বর ইচাহক মিয়ার ছেলে ওসমান বাদি হয়ে দামুড়হুদা থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়