রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সৎ মায়ের বটির আঘাতে শিশু নাইমুর জখম

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০১৭ ইং
মহেশপুরে সৎ মায়ের বটির আঘাতে শিশু নাইমুর জখম
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির জেলিয়াপোতায় সৎ মায়ের বটির আঘাতে নাইমুর নামের এক শিশু জখম হয়েছে। গত রবিবার বিকালে এঘটনা ঘটে। জানা গেছে, মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির জেলিয়াপোতার গ্রামের সামসুল হক খোকনের সাথে দামুড়হুদা উপজেলার ডুগডুগি ইউনিয়নের তারিনীপুর গ্রামের আজিবার রহমান টেংরার মেয়ে আফরোজা আক্তার মিলকী খাতুনের বিয়ে হয়। স্বামীর আগের পক্ষের ১০ বছরের শিশু নাইমুরকে বিয়ের পরথেকে বিভিন্নভাবে নির্যাতন করে বলে অভিযোগ উঠে। সর্বশেষ গত রবিবার বিকালে সৎ ছেলের উপর রাগান্নিত হয়ে হাতে থাকা বটি দিয়ে মেরে জখম করে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় অত্র এলাকায় ছি ছি পড়ে গেছে। এঘটনায় সৎ মা মিলকীর ছোট বোন ও দেবরের স্ত্রী জেসমিন জানায়, বিয়ের পর থেকে মিলকী আপু নাইমুরের উপর অত্যাচার করে। সর্বশেষ এঘটনার পর স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেয়। এরপরই গত বুধবার আমার বোন নগদ টাকা ও ব্যবহৃত স্বর্ণালঙ্কার নিয়ে বাপের চলে গেছে। এঘটনার পর থেকে বিষয়টি টক অব দ্য জেলিয়াপোতায় পরিণত হয়। অনেকে মিলকীর শাস্তি দাবি করে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়