রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ড্রাম সেট বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৭ ইং
দামুড়হুদায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ড্রাম সেট বিতরণ
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২২জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ৪টি স্কুলে ড্রাম সেট, ও আমগাছে ওষুধ দেওয়ার জন্যে ফুটপাম বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদে চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল উপকরণ বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়াম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো: রফিকুজ্জামান, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, নতিপোতা ইউপি চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুল হক আজিজ, হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান ভুট্টু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম জাকারিয়া আলম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়