রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বেকার যুবদের আত্মকর্মসংস্থান বিষয়ক কর্মশালা

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৭ ইং
জীবননগরে বেকার যুবদের আত্মকর্মসংস্থান বিষয়ক কর্মশালা
জীবননগর অফিস: জীবননগরে বেকার-যুবদের আত্বকর্মসংস্থান বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান কো-অপারেশন এজেন্সী জাইকার সহয়তায়, জীবননগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হাসানুল আজিজের সভাপতিত্বে, উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে ৩০জন বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বাবু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়