রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২০ পুরিয়া গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৭ ইং
আলমডাঙ্গায় ২০ পুরিয়া গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয়কালে ২০ পুরিয়া গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার রুইতন পুরগ্রামের বাবর আলীর ছেলে মাদকব্যবসায়ী মতিয়ারকে (৩৪) আটক করে নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ২০ পুরিয়া গাঁজা, গাজা বিক্রয়ের দাড়িপাল্লা উদ্ধার করা হয়। আটককৃত মতিয়ার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে গতকাল আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়