রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মোহাম্মদপুরে বিষপানে যুবকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৭ ইং
আলমডাঙ্গার মোহাম্মদপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার মোহাম্মদপুরে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছে। গত শনিবার বিকাল ৪টার দিকে স্বজনদের অজান্তে বিষপান করে সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে হারদি পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেমবার ভোর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মোহাম্মদপুর গ্রামের হানেফ আলীর ছেলে হাসান আলী (৩০) সবার অজান্তে বিষপান করে। স্বজনরা বুঝতে পেরে তাকে আলমডাঙ্গার হারদী হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায়  কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ভোর রাত ৩টার দিকে মারা যায়।নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে হাসান দীর্ঘদিন থেকে পেটের পিড়ায় ভুগছিলো। রোগ যন্ত্রনায় অস্থির হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। আলমডাঙ্গা থানা পুলিশ হাসানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আজ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়