তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
- আপলোড তারিখঃ
১২-০৯-২০১৭
ইং
চুয়াডাঙ্গায় ৫০ জন পুরোহিতকে হিন্দু আইন ও পূজা পদ্ধতিতে দক্ষতাবৃদ্ধি করণে
হেমন্ত সিংহ রায়/পলাশ কুমার সাহা: চুয়াডাঙ্গায় ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত, সেবাইতদের দক্ষতাবৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ‘হিন্দু আইন ও পূজা পদ্ধতি’ বিষয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বড় বাজার সত্য নারায়ণ মন্দিরে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক। ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত সংগঠনের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা কানাই লাল কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দীন, বড় বাজার সত্য নারায়ণ মন্দিরের সভাপতি উমা শঙ্কর আগারওয়াল। এ ছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক, জেলা বিশেষ শাখার ডিআই-১ সলেমান হোসেন, বাংলাদেশ হিন্দু বোদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, যুগ্ম সম্পাদক কিশোর কুমার কুন্ডু প্রমূখ। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানে পুরোহিতরা ধর্মীয়ভাবে অর্থাৎ পূজা-অর্চনা অত্যন্ত দক্ষতার সাথে করতে পারবেন। সেই সাথে তাঁরা আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এসআরএস সিপিএস কার্যক্রমের আয়োজনে জেলার ৫০ জন পুরোহিত ও সেবাইতকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যা বাস্তবায়ন করছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। অনুষ্ঠানটি সঞ্চালন করেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা অনন্ত কুমার ভৌমিক।
কমেন্ট বক্স