রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ অক্টোবর

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০১৭ ইং
৫ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ অক্টোবর
বনানীর ধর্ষণ কান্ড : সাফাত আহমেদসহ সমীকরণ ডেস্ক: বনানীর রেইনট্রি' হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল রোববার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক জয়¤্রী সমদ্দার সাক্ষ্যগ্রহণের ওই দিন ধার্য করেন। এদিন কারাগার থেকে পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। অপরদিকে মামলার বাদীও এদিন সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, ১৩ জুলাই সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে এ মামলায় চার্জ গঠন করেন আদালত। চার্জ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। সূত্র আরও জানায়, আসামিরা প্রভাবশালী হওয়ায় প্রথমে থানা পুলিশ এ মামলাটি নিতে অস্বীকার করে। এমনকি ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ধামাচাপা দেয়ার চষ্টো করেন আসামি ও আসামির পরিবার। ঘটনার ৪০ দিন পর ওই দুই ছাত্রী ৬ মে সন্ধ্যায় বনানী থানায় ধর্ষণের অভিযোগে ওই পাঁচজনকে আসামি এ মামলাটি দায়ের করেন। ৮ জুন ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ৪৭ জনকে সাক্ষী করা হয়েছে। সাফাত আহমেদ ছাড়া মামলার অপর আসামিরা হলেন-  সাফাতের দুই বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম ও সাদমান সাকিফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। আসামিদের মধ্যে শুধুমাত্র দেহরক্ষী রহমত আলী ছাড়া বাকি সবাই েেফৗজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আসামিরা তাদের জবানবন্দি প্রত্যাহারের আবেদনও করেছেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়