রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০১৭ ইং
মুজিবনগরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: সরকারের সাফল্য ও শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মুজিবনগরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের আয়োজনে গোপিনাথপুর গ্রামে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শেফালী খাতুনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান খোকন, সহ-সভাপতি শাহজাহান শেখ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুতশোভা মন্ডল, মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতা, মেহেরপুর পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, দারিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি রাহেলউদ্দিন, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলামিন, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মুজিবনগর উপজেলা যুবলীগের আহবায়ক মতিয়ার রহমান মতিন, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে কুতুব প্রমুখ। এ ছাড়াও উঠান বৈঠকে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়