মেহেরপুরে এমপি ফরহাদ হোসেনের গনসংযোগ
- আপলোড তারিখঃ
১০-০৯-২০১৭
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন। গতকাল শনিবার বিকালে সদর উপজেলার রাজনগর, বারাদি, পুরাতন দরবেশপুর, চাঁদপুর শিমূলতলা ও সিংহাটি গ্রামে তিনি গনসংযোগ করেন। গনসংযোগকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ওইসব গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন কর্মকান্ড নিয়ে কথা বলেন। এছাড়া এলাকায় কোন সমস্যা থাকলে সেটা সমাধানের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিয়ারুল ইসলাম, বারাদি ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, বারাদি ইউনিট যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম লিটন, বারাদি ইউনিট আওয়ামী লীগের ৬নম্বর ওয়ার্ড সভাপতি আয়ুব আলী, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে কতুব, ছাত্রলীগ নেতা আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ। গনসংযোগ শেষে কয়েকটি গ্রামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স