দামুড়হুদায় পূজাম-পগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০১৭
ইং
আব্দুর রহমান জসিম: দামুড়হুদা উপজেলার পূজাম-পগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। হাতে তেমন সময় থাকায় পূজারিরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। শারদীয় দুর্গা উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। তাই হিন্দু ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি চলছে দুর্গাপূজাকে ঘিরে। শুরু হবে এই পূজা উৎসবের আমেজ। শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় খড়, মাটি, পাট আর কাঁদায় তৈরি প্রতিমা উঠে দাঁড়াতে শুরু করেছে। শুধু বাকি পরিপাটি করে সাজানোর কাজটুকু। পুরোদমে চলছে প্রতিমা ও পূজাম-প তৈরির কাজ। পালবাড়িতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। কাঁদামাটি, খড়-কাঠ আর প্রতিমা নিয়েই দিন কাটছে তাদের।
দামুড়হুদা উপজেলা প্রশাসনের কাছে পাওয়া তথ্যানুযায়ী, দামুড়হুদা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ২০টি মন্ডপ তৈরীর প্রস্তুতি চলছে। আগামী ২/১ দিনে হয়তো আরো ২/১ টা বাড়তে পারে। হিন্দু ধর্মাম্বলীদের সর্ববৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে ম-প ঘর ও প্রতিমা তৈরিসহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। স্বল্প সময়ের মধ্যেও দুর্গাপূজার অনুষ্ঠান সুন্দর থেকে সুন্দরতর করতে তাই ব্যস্ততাও বেড়ে গেছে আয়োজকদের। শান্তিপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ করতে প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের যৌথ নজরদারী চলছে এলাকার সর্বত্র।
দামুড়হুদা দশমী পূজা মন্ডপের প্রতিমা শিল্পী কার্তিক চন্দ্র পাল জানান, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন কেবল প্রতিমাগুলোর নকশা করা হচ্ছে। আর এক সপ্তাহের মধ্যেই তৈরি করা দুর্গার প্রতিমাগুলোতে রং লাগিয়ে সুসজ্জিত করা হবে। দামুড়হুদা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার জানান, দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহযোগিতায় আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দর্শনা পৌরসভায় ৫টি, মদনা ইউনিয়নে ১টি, কুড়–লগাছিতে ১টি, কার্পাসডাঙ্গায় ১টি, নাটুদায় ১টি, হাউলিতে ৩টি, দামুড়হুদা সদরে ৫টি, নতিপোতায় ২টি, জুড়ানপুরে ১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, দামুড়হুদা উপজেলার কোথাও কোনো সমস্যা না থাকলেও সকল পূজাম-পে প্রশাসনের সতর্ক দৃষ্টি ও নজরদারী রয়েছে। তাছাড়া পূজা নির্বিঘেœ উদযাপন করার জন্যে পর্যাপ্ত পুলিশ সব সময় প্রতিটা মন্ডপে উপস্থিত থাকবে।
কমেন্ট বক্স