রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাজী মোজাম্মেল হকের মৃত্যুতে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির শোকসভা

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০১৭ ইং
হাজী মোজাম্মেল হকের মৃত্যুতে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির শোকসভা
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার বর্শীয়ান রাজনীতিক জেলা বিএনপির সাবেক সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য হাজী মোজাম্মেল হকের মৃত্যুতে শোক সভা করেছে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। শোক সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মজিবার রহমান। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ সিদ্দিকী, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আজিবার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু। সহ-সাধারন সম্পাদক কামরুজ্জামান বকুলের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন আইনাল হক, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, সানোয়ার হোসেন, রহিদুল ইসলাম, ফরহাদ হোসেন, মোহাম্মদ মিন্টু, ইফদুল মেম্বার, সিজানুর রহমান, রাজাবুল, মতিয়ার রহমান, আমজাদ হোসেন, বরকত উল্লাহ, মামুনার রশীদ প্রমুখ। আলোচনা শেষে নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় মরহুমের নামাজের যানাযায় অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়