রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেনের গনসংযোগ

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০১৭ ইং
মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেনের গনসংযোগ
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন গনসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর ও বারাদিতে গনসংযোগ করেন তিনি। বিকালে প্রথমে বলিয়ারপুর গ্রামে গনসংযোগ শেষে বলিয়ারপুর গ্রামের ক্লাব মোড়ে এক সমাবেশে পিরোজপুর ইউপি সদস্য আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, পিরোজপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলুল হক মাষ্টার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম প্রমুখ। বলিয়ারপুর গ্রামে গনসংযোগ ও সমাবেশ শেষে সদর উপজেলার বারাদী বাজারে মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন গনসংযোগ করেন। এ সময় বারাদী ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়