রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় আলোচনা সভা ও কমিটি গঠনের সিদ্ধান্ত

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০১৭ ইং
দর্শনায় আলোচনা সভা ও কমিটি গঠনের সিদ্ধান্ত
উপজেলা বাস্তবায়নের দাবীতে ঢাকাস্থ দর্শনা পরিবারের দর্শনা অফিস: দর্শনাকে উপজেলা বাস্তবায়নের দাবীতে গতকাল বেগমপুর নেহালপুর, তিতুদহা, গড়াইটুপি, কুড়–লগাছী, পারকৃষ্ণপুর মদনা ও দর্শনা পৌর সভার সমন্বয়ে আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় ঢাকাস্থ দর্শনা পরিবারের আয়োজনে দর্শনা ডাক বাংলো অডিটেরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ দর্শনা পরিবারের সভাপতি ও কৃষিবিদ হামমিদুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। তিনি তার বক্তব্যের শুরুতেই গত পরশু রবিবার এক সাংবাদিক দর্শনার উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়ায় তিনি তার ঈদ পরবর্তী মতবিনিময় সভায় উপস্থিত না হওয়ায় তার সমালোচনা করে বলেন, আমি দর্শনা কেরু চিনিকলের বিএমার এর জন্য ৪০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছি। আমার নিজের টাকায় দর্শনা সরকারী কলেজের অর্সাস কোর্স চালু করেছি, পরানপুর ও দক্ষিন চাঁদপুর-হিজোল গাড়ী সড়কের উন্নয়ন করেছি। আমি ২০১২ সালে উপজেলা বাস্তবায়নের জন্য ডি এ লেটার দিয়ে মাননীয় প্রধান মন্ত্রি জননেত্রী শেখ হাসিনা বরাবর গেজেটের জন্য নোটিশ করেিেছ। এছাড়া দর্শনাকে থানা করার কাজ প্রক্রীয়াধীন রয়েছে। দর্শনা স্থল বন্দরের বিষয় তৎকালিন মন্ত্রি আ স ম আব্দুর রব কে দিয়ে গেজেটে নটিফিকেশন করেছি। এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের পথে রয়েছে। এছাড়া বিশেষ অতিথিবৃন্দ দর্শনাকে উপজেলা বাস্তবায়নের দাবী করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, সাবেক চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়াম্যান মাহফুজুর রহমান মন্জু, দর্শনা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, সাবেক পৌর মেয়র মহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক মহাসিন আলী, যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, এ্যাডভোকেট কমরেড শহিদুল ইসলাম, ঢাকাস্থ দর্শনা পরিবারের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু, জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা আনোয়ারুল ইসলাম বাবু, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, কুড়–লগাছী ইউনিয়নের চেয়ারম্যান এরামুল কবির ইনু, দর্শনা পৌ মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলাম সাবু, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদুল্লা, জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা সাকিব আল হাসান সুইম। এছাড়া ডাঃ ফিরোজ আহম্মেদ নিটন, দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি ছাত্রনেতা হারুন আর রশিদ  প্রমুখ। আলোচনা শেষে দর্শনা উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্য হাজী আলী আজগার টগরকে আহবায়ক করে দুইটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে এবং বিগত দিনের সকল উপজেলা আনন্দোলনের চিত্র প্রদর্শন করা হয়। সকল অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আনন্দোলনের মুখপাত্র দর্শনা অর্নিবাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক