জীবননগর অফিস:
জীবননগর উপজেলার এসএসসি-৮৭ ব্যাচের উদ্যোগে ও বাংলাদেশ-৮৭ এর আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার এসএসসি-৮৭ ব্যাচের আহ্বায়ক জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর জীবননগরের ব্যক্তিগত অফিসে এ কম্বল বিতরণ করা হয়। জীবননগর উপজেলা এসএসসি-৮৭ ব্যাচের আহ্বায়ক জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ জীবন, আ.ন.ম মোস্তফা কামাল, কৌশিক আহাম্মেদ ফরজ, মফিজুর রহমান, শহিদুল ইসলাম, ইফসুফ আলী, খন্দকার মেহেদী হাসান, শহিদুল্লাহ, হাফিজুর রহমান বেল্টু। এদিন এলাকার ৭০ জন হতদরিদ্র মানুষের মাঝে ৭০টি কম্বল বিতরণ করা হয়। আগামী বছর শীতের প্রকোপ বাড়ার আগেই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হবে বলে ৮৭ ব্যাচের বন্ধুরা জানান।
সমীকরণ প্রতিবেদন