জীবননগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
জীবননগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগর উপজেলার এসএসসি-৮৭ ব্যাচের উদ্যোগে ও বাংলাদেশ-৮৭ এর আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার এসএসসি-৮৭ ব্যাচের আহ্বায়ক জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর জীবননগরের ব্যক্তিগত অফিসে এ কম্বল বিতরণ করা হয়।     জীবননগর উপজেলা এসএসসি-৮৭ ব্যাচের আহ্বায়ক জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ জীবন, আ.ন.ম মোস্তফা কামাল, কৌশিক আহাম্মেদ ফরজ, মফিজুর রহমান, শহিদুল ইসলাম, ইফসুফ আলী, খন্দকার মেহেদী হাসান, শহিদুল্লাহ, হাফিজুর রহমান বেল্টু। এদিন এলাকার ৭০ জন হতদরিদ্র মানুষের মাঝে ৭০টি কম্বল বিতরণ করা হয়।  আগামী বছর শীতের প্রকোপ বাড়ার আগেই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হবে বলে ৮৭ ব্যাচের বন্ধুরা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)